

May 03, 2026
আড়ালিয়া বাইপাসে ধরা পাপাই, শেষমেশ গ্রেফতার মাদক আইনের মামলায় পলাতক অভিযুক্তকে গভীর রাতে অভিযানে গ্রেফতার করল পুলিশ। জগহড়িমুড়া এলাকার বাসিন্দা অনির্বাণ দাস ওরফে পাপাই, NDPS আইনের দুই মামলায় দীর্ঘদিন পলাতক ছিল।গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব থানার পুলিশের বিশেষ দল আড়ালিয়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।