

May 03, 2026
সরকারকে তীব্র আক্রমণ, কী বার্তা দিলেন বনমালীপুরের বিধায়ক? রাজ্যের বেকার সমস্যা, নেশা কারবার এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ইস্যুতে এবার সরব হলেন বনমালীপুরের বিধায়ক তথা প্রাক্তন সভাপতি গোপাল চন্দ্র রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। আজ এক সাংবাদিক সম্মেলনে গোপাল চন্দ্র রায় বলেন, রাজ্যে বেকারত্বের সমস্যা দিন দিন বাড়ছে এবং যুবসমাজ হতাশায় ভুগছে।তিনি অভিযোগ করেন, কর্মসংস্থানের অভাবের সুযোগ নিয়ে নেশা কারবারও বাড়ছে, যা সমাজের জন্য উদ্বেগজনক।দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়েও সরব হন তিনি। সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়ছে বলে দাবি করে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।