ত্রিপুরা
img

তিন স্তরের সিকিউরিটি, ফলাফলে কার মুখে হাসি?

তিন স্তরের সিকিউরিটি, ফলাফলে কার মুখে হাসি? ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কড়া নিরাপত্তার বলয়ে সম্পন্ন হবে গণনা প্রক্রিয়া। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার আগে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণনা সম্পন্ন করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।নিরাপত্তার জন্য রাখা হয়েছে তিন স্তরের ব্যবস্থা। প্রথম স্তরে গণনা কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে নিরাপত্তা বলয়, দ্বিতীয় স্তরে স্ট্রং রুমের প্রবেশপথে কড়া নজরদারি এবং তৃতীয় স্তরে কাউন্টিং রুমের দরজায় মোতায়েন থাকবে সিআরপিএফ জওয়ানরা।এছাড়াও আইন-শৃঙ্খলা বজায় রাখতে জারি করা হয়েছে ১৬৩ বিএনএসএস ধারা।