ত্রিপুরা
img

তিন দিন পর নদী থেকে মিলল রাকেশ শীলের দেহ

তিন দিন পর নদী থেকে মিলল রাকেশ শীলের দেহ তিন দিনের টানা খোঁজাখুঁজির পর অবশেষে নদী থেকে উদ্ধার হল রাকেশ শীলের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, গত শুক্রবার ঈশান চন্দ্রনগর স্কুল সংলগ্ন নদীতে তলিয়ে যান রাকেশ শীল। এরপর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান।দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমতলী থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরিবারের সদস্যরা দেহ দেখতে পেয়ে ভেঙে পড়েন কান্নায়।পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।