ত্রিপুরা
img

৮ দফা দাবিতে রাস্তায় অঙ্গনওয়াড়ি কর্মীরা

৮ দফা দাবিতে রাস্তায় অঙ্গনওয়াড়ি কর্মীরা আইসিডিএস কর্মীদের গ্র্যাচুইটি-সহ ৮ দফা জরুরি দাবিতে আগরতলায় গণঅবস্থানে সামিল হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।  ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পারস ইউনিয়নের উদ্যোগে আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় আয়োজিত হয় এই গণঅবস্থান কর্মসূচি।দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছিলেন কর্মীরা। অবশেষে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন তারা।প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে গ্র্যাচুইটি প্রদান, বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা। কর্মীদের দাবি, বহুবার আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি।