ত্রিপুরা
img

শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে শুরু দিনমজুর ইউনিয়নের রাজ্য সম্মেলন

শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে শুরু দিনমজুর ইউনিয়নের রাজ্য সম্মেলন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু হলো ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের দশম রাজ্য সম্মেলন। আগরতলায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনমজুর ইউনিয়নের দশম রাজ্য সম্মেলনের সূচনা হয়। পরে স্থানীয় শিক্ষক ভবনে প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী মানিক দে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম জেলা সম্পাদক পদ্মা কুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।সম্মেলনে শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি এবং বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।এই সম্মেলনকে ঘিরে দিনমজুরদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন।