
ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত ২ জন ঘটনা জামজুড়িতে রাজ্যে ফের সড়ক দুর্ঘটনা। গোমতী জেলার জামজুড়ি এলাকায় একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে আহত হন দু’জন। শনিবার বিকেল প্রায় তিনটার সময় কাকড়াবন থেকে উদয়পুরের দিকে আসছিল একটি মারুতি গাড়ি। জামজুড়ি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটারসহ খুঁটিতে সজোরে ধাক্কা মারে।দুর্ঘটনায় গাড়ির চালকসহ মোট দু’জন গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।আহতদের তড়িঘড়ি গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।স্থানীয়দের অনুমান, গাড়ির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে। যদিও ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।