ত্রিপুরা
img

গ্যাসের মূল্যবৃদ্ধিতে পথে কংগ্রেস, বিক্ষোভ মিছিল

গ্যাসের মূল্যবৃদ্ধিতে পথে কংগ্রেস, বিক্ষোভ মিছিল  কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল কংগ্রেস। বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে কেন্দ্রের নীতির বিরুদ্ধে সরব হয় দলীয় কর্মীরা। আজ শহরের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের উদ্যোগে বের হয় বিক্ষোভ মিছিল। কর্মীদের অভিযোগ, হঠাৎ করেই বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধিতে চরম সমস্যায় পড়ছেন ছোট ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।হোটেল, রেস্টুরেন্ট ও ক্ষুদ্র ব্যবসার উপর এর সরাসরি প্রভাব পড়ছে বলে দাবি কংগ্রেসের।মিছিলে অংশ নিয়ে কর্মীরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, এই মূল্যবৃদ্ধি জনবিরোধী এবং সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি করছে।