
পাণ্ডবপুরে মদ ব্যবসায়ী ধরা, মহিলাদের অভিযানে সাফল্য আমতলী থানার অন্তর্গত পাণ্ডবপুর এলাকায় দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে ধরা পড়ল এক মদ ব্যবসায়ী। এলাকাবাসী ও মহিলাদের উদ্যোগে অভিযানে হাতেনাতে আটক করা হয় অভিযুক্তকে। অভিযোগ, এলাকার উত্তম দাস নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মদ ব্যবসার সঙ্গে যুক্ত এবং এই চক্রের মূল চালিকাশক্তি।অবশেষে পরিকল্পনা করে শুক্রবার রাত প্রায় দশটা নাগাদ এলাকাবাসী একযোগে অভিযান চালিয়ে উত্তম দাসকে প্রচুর পরিমাণে মদসহ হাতেনাতে আটক করেন।পরে খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে এবং উদ্ধার হওয়া মদসহ থানায় নিয়ে যায়।জানা গেছে, এলাকায় প্রায় ১২ জন মদ বিক্রেতা সক্রিয় রয়েছে বলে অভিযোগ। এর বিরুদ্ধে আগেই সভা করে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এলাকাবাসী।