

May 02, 2026
গ্রেফতারকে কেন্দ্র করে কিল্লায় উত্তেজনা, একাধিক স্থানে সড়ক অবরোধ দক্ষিণ ত্রিপুরার কিল্লা এলাকায় এক যুব নেতার গ্রেফতারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। একাধিক জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় কর্মীরা, । পুলিশ তিপ্রা মথার যুব সংগঠন ওয়াই টি এফের নেতা হীরেন জমাতিয়াকে তৈরূপা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।এই ঘটনার প্রতিবাদে দলীয় কর্মীরা গতকাল থেকেই কিল্লার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। শনিবার সকাল থেকে রাইয়াবাড়ি, খুপিলং, কাঁঠালবাড়ি, কাবড়াবাজার, দেওয়ানবাড়ি, নোয়াবাড়ি সহ একাধিক স্থানে অবরোধ গড়ে ওঠে।