ত্রিপুরা
img

ধর্ষণ মামলায় গ্রেফতার অভিযুক্ত ঘটনা কাঞ্চনপুরের দাসপাড়ায়

ধর্ষণ মামলায় গ্রেফতার অভিযুক্ত ঘটনা কাঞ্চনপুরের দাসপাড়ায়  কাঞ্চনপুরের দাসপাড়ায় এক দিব্যাঙ্গ তরুণীকে ধর্ষণের অভিযোগে রুজু হওয়া মামলায় বড় সাফল্য পেল পুলিশ। রাতের অভিযানে ধর্মনগর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে পুলিশ।ঘটনার পরপরই ওসি হরেন্দ্র দেববর্মা ও এসআই অর্জুন মজুমদারের নেতৃত্বে অভিযুক্তের বাড়িতে অভিযান চালানো হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।পরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে অভিযুক্ত ধর্মনগরের ডুপিরবন এলাকায় আত্মগোপন করে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আনুমানিক রাত ২টা ৩০ মিনিট নাগাদ অভিযুক্ত মনতোষ দাস ওরফে কুট্টুকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারের পর তাকে কাঞ্চনপুর থানায় নিয়ে আসা হয় এবং শনিবার আদালতে পেশ করা হয়েছে।