
মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত, একাধিক দপ্তরে নিয়োগের ঘোষণা রাজ্যে কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ নিল মন্ত্রিসভা। একাধিক দপ্তরে নিয়োগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সরকারের এই পদক্ষেপে বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।মন্ত্রী আরও জানান, স্বচ্ছ ও নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। খুব শীঘ্রই এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।এই ঘোষণাকে ঘিরে চাকরি প্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।