
নয় দফা দাবিকে সামনে রেখে রাজপথে নামলেন মিড ডে মিল কুক-কাম-হেল্পাররা। শিক্ষা ভবন ঘেরাওকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঠিক কী দাবি তাঁদের? কেন এই আন্দোলন? দেখুন আমাদের এই প্রতিবেদন।
দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনও সদুত্তর না পাওয়ায় বাধ্য হয়েই আন্দোলনের পথে নামতে হয়েছে বলে অভিযোগ কর্মীদের।শিক্ষা ভবনের সামনে পৌঁছালে বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। যদিও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন—দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
নয় দফা দাবিতে এই আন্দোলন কতদূর গড়ায়, আর প্রশাসন কী পদক্ষেপ নেয়—সেদিকেই এখন তাকিয়ে সকলেই।