
সরকারি নির্মাণ কাজের মান নিয়ে বড় প্রশ্ন। মোহনপুরে সদ্য নির্মিত একটি রিটেইনিং ওয়াল ভেঙে পড়ায় উঠছে গাফিলতির অভিযোগ।
ঘটনা সামনে আসতেই নির্মাণের মান ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।জানা গেছে, এগ্রিকালচার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এক নম্বর ডিভিশন কার্যালয়ের অধীনে এই নির্মাণ কাজ সম্পন্ন হয়। ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।ঘটনার পর প্রশাসনের তরফে তদন্তের দাবি জোরালো হয়েছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি তুলছেন স্থানীয়রা।
“জনগণের টাকায় নির্মাণ—কিন্তু গাফিলতির বোঝা কেন? এবার কি জবাবদিহি নিশ্চিত করবে প্রশাসন?”