ত্রিপুরা
img

বাইক দুর্ঘটনায় মৃত্যু ২৪ বছরের যুবকের, ঘটনা শান্তির বাজারে

ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জুলাই বাড়ি থেকে শান্তির বাজার আসার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জানা গেছে, মৃত যুবকের নাম সুরজিৎ দেবনাথ, বয়স মাত্র ২৪। তিনি জুলাই বাড়ি থেকে শান্তির বাজারের দিকে বাইকে করে আসছিলেন। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয়দের দাবি, ওই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন তারা।
একটি প্রাণহানির ঘটনায় আবারও প্রশ্নের মুখে সড়ক নিরাপত্তা—কবে মিলবে সমাধান, সেটাই এখন বড় প্রশ্ন।