

Apr 30, 2026
জম্পুইজলা চিকনছড়া ভিলেজে শরণার্থী শিবিরে মানবিক উদ্যোগে এগিয়ে এলেন বিজেপি নেতৃত্ব। তিনটি শিবিরে খাদ্য সামগ্রী বিতরণকে ঘিরে এলাকায় আলোড়ন তৈরি হয়।
জম্পুইজলা চিকনছড়া ভিলেজে থাকা তিনটি শরণার্থী শিবিরে পৌঁছে খাদ্য সামগ্রী দান করেন বিজেপি নেতা বিপিন দেববর্মা।এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিপ্লব চক্রবর্তী, গোলাকাঠি মন্ডল প্রেসিডেন্ট নারায়ণ দেবনাথ সহ অন্যান্য কার্যকর্তারা।শিবিরে থাকা মানুষজন এই সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন এবং উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
সংকটের মুহূর্তে এই মানবিক উদ্যোগে কিছুটা হলেও স্বস্তির ছোঁয়া পেল শরণার্থী পরিবারগুলি।