ত্রিপুরা
img

কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতি কবিরাজ টিলায়

কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতির ঘটনা ঘটেছে বাজারঘাট কবিরাজ টিলা এলাকায়। এক পরিবারের বাড়ি কার্যত লন্ডভন্ড হয়ে যায়।
ঝড়ের দাপটে বাজারঘাট কবিরাজ টিলার বাসিন্দা রাজেশ রক্ষিতের বাড়ির টিনের চাল উড়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্রও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।হঠাৎ আসা প্রবল ঝড়ে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ আকার নেয় বলে জানান স্থানীয়রা। পরিবারটি বর্তমানে চরম অসহায় অবস্থায় রয়েছে।ঘটনার পর এলাকায় ক্ষয়ক্ষতির চিত্র আরও স্পষ্ট হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের দাবি উঠেছে।
কালবৈশাখীর এই তাণ্ডবে আবারও প্রশ্নের মুখে আবহাওয়ার বিপর্যয় মোকাবিলা প্রস্তুতি।