ত্রিপুরা
img

বিজন সেতু ট্র্যাজেডি স্মরণে উত্তাল কলকাতা!

১৯৮২ সালের ৩০ এপ্রিল কলকাতার বিজন সেতু এলাকায় সংঘটিত মর্মান্তিক ঘটনাকে স্মরণ করে আজ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। গান্ধী ঘাট সংলগ্ন আনন্দমার্গ স্কুল থেকে শুরু হয় একটি প্রতিবাদ র্যালি।
উক্ত ঘটনায় প্রাণ হারানো ১৭ জন সন্ন্যাসী-সন্ন্যাসিনীর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হয় এই কর্মসূচি। সংগঠনের পক্ষ থেকে ওই ঘটনাকে কেন্দ্র করে ন্যায়বিচার ও শান্তির বার্তা তুলে ধরা হয়।র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করেন। তারা বলেন, অতীতের সেই বেদনাদায়ক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।গান্ধী ঘাট থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে শেষ হয়। পুরো কর্মসূচি ঘিরে ছিল কড়া নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ।
বিজন সেতুর সেই স্মৃতি আজও দগদগে, আর সেই ইতিহাসকে সামনে রেখে শান্তি ও ঐক্যের বার্তাই তুলে ধরলেন আয়োজকেরা।