ত্রিপুরা
img

অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের দাবি ঘিরে সমাজকল্যাণ দপ্তরে হাইকোর্টের রায় জমা

অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, যারা ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন, তাদের গ্র্যাচুইটি এবং সামাজিক সুরক্ষা প্রদান নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। সুপ্রিম কোর্টের রায়ে তাদের পক্ষে সিদ্ধান্ত এলেও, সরকারের পক্ষ থেকে সেই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া হয়। সেখানে সরকারের পরাজয় ঘটে এবং কর্মীদের পক্ষে রায় বহাল থাকে।অবিলম্বে সুপ্রিম কোর্ট ও উচ্চ আদালতের নির্দেশ কার্যকর করতে হবে।এদিকে এই ঘটনাকে ঘিরে দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কর্মীরা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। সব মিলিয়ে আদালতের রায় থাকা সত্ত্বেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ও ক্ষোভে সরব অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা। এখন নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।

এই মুহূর্তে