ত্রিপুরা
img

কৈলাশহরে বাঁধ সংস্কার কাজ বন্ধ, গ্রামবাসীর ক্ষোভে উত্তাল গোলধারপুর

দপ্তরের নির্ধারিত গাইড লাইন না মেনে লক্ষ্মীছড়া বাঁধ সংস্কারের কাজ চলছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। ফলে কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরাও কাজ ছেড়ে স্থান ত্যাগ করেন। অভিযোগ, বাঁধের উচ্চতা ও প্রশস্ত বাড়ানোর কথা থাকলেও বাস্তবে তা করা হচ্ছে না। বরং পুরনো মান বজায় রেখেই কাজ চলছে, যা ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। অভিযোগ , বাঁধের উপর থাকা ইট সলিং রাস্তা অপসারণ করা হলেও নতুন করে ইট বসানো হচ্ছে না। এমনকি পূর্বের ইটগুলো তুলে অন্যত্র বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।বারবার লিখিত ও মৌখিকভাবে দপ্তরকে জানানো হলেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ তুলেছেন তাঁরা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কাজ বন্ধের সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। এদিকে পুরো ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

এই মুহূর্তে