ত্রিপুরা
img

চুরাইবাড়ি চেকপোস্টে ওয়েট ব্রিজ বিকল, প্রবেশের অভিযোগ

৬০ টন বহন ক্ষমতাসম্পন্ন দুটি ওয়েট ব্রিজ বিকল থাকায় বর্তমানে অবাধে রাজ্যে প্রবেশ করছে ওভারলোড বোঝাই ট্রাক, ডাম্পার ও বিভিন্ন পণ্যবাহী গাড়ি। একইসঙ্গে পাথর ও বোল্ডার বোঝাই যানবাহনও বিনা নিয়ন্ত্রণে প্রবেশ করছে বলে অভিযোগ।প্রতি মাসে এই চেকপোস্ট থেকে রাজ্য সরকার প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা রাজস্ব আদায় করলেও, ওয়েট ব্রিজ বিকল থাকায় গত এক মাসে এক টাকাও রাজস্ব আদায় হয়নি বলে জানা গেছে।অভিযোগ, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু পরিবহন দপ্তরের কর্মী ও একাংশ পাথর ব্যবসায়ী অবৈধভাবে মুনাফা অর্জন করছেন। বিশেষ করে রাতের অন্ধকারে ওভারলোড ডাম্পার চলাচল বেড়ে গেছে বলে অভিযোগ উঠছে। এদিকে এই পরিস্থিতিকে ঘিরে প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও অভ্যন্তরীণ মুনাফার অভিযোগে চুরাইবাড়ি চেকপোস্ট এখন আলোচনার কেন্দ্রে।

এই মুহূর্তে