

Apr 24, 2026
অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের মূল সদস্যদের পাকড়াও করা সম্ভব হয়েছে ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে তা অন্যত্র বিক্রি করত। উদ্ধার হওয়া যানবাহনগুলিও একইভাবে চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।এদিকে, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে। পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।