

Apr 24, 2026
এই প্রদর্শনীর মাধ্যমে মৎস্য চাষে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং রাজ্যের চাষিরাও এর থেকে ব্যাপকভাবে উপকৃত হবেন।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রজনীশ কুমারসহ অন্যান্য আধিকারিকরাও।মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রদর্শনী শুধু ব্যবসায়িক সুযোগই নয়, বরং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। প্রদর্শনীকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে এবং ব্যাপক সাড়া পাওয়ার আশাও প্রকাশ করেছেন কর্মকর্তারা।