
স্থানীয়দের তৎপরতায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে।ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এলাকাবাসীর একাংশের দাবি, সীমান্তের ওপার থেকে কেউ এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। অন্যদিকে, কিছু স্থানীয় বাসিন্দার মতে, পুরনো ব্যক্তিগত বিবাদ বা সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার জেরেও এই হামলার ঘটনা ঘটতে পারে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী হওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আসল রহস্য উদঘাটনে জোর তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।