

Apr 22, 2026
আগামী ২৬ এপ্রিল রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্মেলন। আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে হবে এই সম্মেলন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রাজ্য সম্মেলনে কর্মচারীদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।এ বিষয়ে ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ জানান, কর্মচারীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই কর্মচারী মহলে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ২৬ এপ্রিলের এই সম্মেলনকে কেন্দ্র করে রাজ্যের কর্মচারী মহলে বাড়ছে কৌতূহল।