ত্রিপুরা
img

কৈলাসহরে সিবিএসই পরীক্ষায় সাফল্য, বিদ্যাজ্যোতি স্কুলে শীর্ষে আয়ুষ পাল

কৈলাসহরে সিবিএসই পরীক্ষায় সাফল্য, বিদ্যাজ্যোতি স্কুলে শীর্ষে আয়ুষ পাল  সিবিএসই-র AISSE (মাধ্যমিক) পরীক্ষা ২০২৬-এ উজ্জ্বল সাফল্য অর্জন করলো কৈলাসহরের ছাত্র আয়ুষ পাল। রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে শীর্ষস্থান অর্জন করে সে জেলার মুখ উজ্জ্বল করেছে।  কৈলাসহর পৌর এলাকার বাসিন্দা আয়ুষের এই সাফল্যে শহরজুড়ে আনন্দের আবহ। পরিবার জানা যায়, নিয়মিত পড়াশোনা, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাই তার সাফল্যের মূল চাবিকাঠি।আয়ুষ জানায়, শিক্ষক-শিক্ষিকা, গৃহ শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষা লাভের লক্ষ্য রয়েছে তার।ফলাফলে আয়ুষের প্রাপ্ত নম্বর—ইংরেজিতে ৯৫, বাংলায় ১০০, গণিতে ৯৬, বিজ্ঞানে ১০০, সমাজবিজ্ঞানে ৮৭ এবং আইটিতে ৯৭; শতাংশ ।বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, আয়ুষের এই সাফল্য অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।