ত্রিপুরা
img

কাঞ্চনমালায় অসহায় পরিবারের পাশে জেলাশাসক

কাঞ্চনমালায় অসহায় পরিবারের পাশে জেলাশাসক  পশ্চিম ত্রিপুরা জেলার কাঞ্চনমালা এলাকায় আবারও মানবিক মুখ দেখাল প্রশাসন। মৃত পরেশ বিশ্বাসের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন জেলাশাসক ডঃ বিশাল কুমার।  পরেশ বিশ্বাসের মৃত্যুর পর পরিবারে থাকা বৃদ্ধা মা, অসুস্থ স্ত্রী এবং দুই কন্যা সন্তান চরম আর্থিক সংকটে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে বর্তমানে তাদের দিন কাটছে চরম কষ্টে।খবর পেয়ে মঙ্গলবার বিকেলে নিজেই পরেশ বিশ্বাসের বাড়িতে পৌঁছে যান জেলাশাসক। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি।এদিন জেলাশাসক দুই কন্যা সন্তানের হাতে স্কুলের পোশাক, বই ও খাতা তুলে দেন এবং তাদের পড়াশোনার প্রতি উৎসাহ জোগান।পরিবারের তরফে অভাব-অনটনের কথা জানানো হলে জেলাশাসক আশ্বাস দেন, সরকারিভাবে সব ধরনের সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।