
ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাকে কেন্দ্র করে বোধজং বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ঘটল আবেগঘন দৃশ্য। সময়মতো পৌঁছেও পরীক্ষায় বসতে না পেরে কান্নায় ভেঙে পড়ল কয়েকজন ছাত্রছাত্রী।
জানা গেছে, পরীক্ষার নির্ধারিত সময়ে স্কুলে উপস্থিত থাকলেও প্রায় ৮ থেকে ১০ জন পরীক্ষার্থীকে বিভিন্ন কারণে পরীক্ষায় বসতে দেওয়া যায়নি।এরপরই পরীক্ষাকেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়েন তারা। অভিভাবকরাও হতাশ হয়ে পড়েন এই ঘটনার পর।ঘটনাকে ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা যায়। অনেকেই পরীক্ষার নিয়ম ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।তবে কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
এই ঘটনার পর পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।