ত্রিপুরা
img

আগরতলা রেলস্টেশনে বড়সড় মাদক বিরোধী সাফল্য

আগরতলা রেলস্টেশনে বড়সড় মাদক বিরোধী সাফল্য রাজ্যে মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য। আগরতলা রেলস্টেশনের পার্কিং এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার করা হলো দুই যুবককে।  পুলিশ সূত্রে জানা যায়, দুপুর প্রায় ২টা নাগাদ সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুই যুবককে আটক করা হয়। ধৃতদের নাম বিপিন কুমার মণ্ডল এবং ধনরাজ কুমার, উভয়ের বাড়ি বিহার রাজ্যে।তাদের সঙ্গে থাকা ডাফেল ও পিঠু ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় মোট ২১ কেজি ৪৮০ গ্রাম গাঁজা। যার কালোবাজারি মূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে অনুমান।ঘটনার পরই অভিযুক্তদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইন ১৯৮৫-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।আগরতলা জিআরপিএস থানায় এই মামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।