

Apr 21, 2026
আগরতলায় TTDF-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম বা TTDF-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আগরতলার একটি বেসরকারি হোটেলে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।এছাড়াও উপস্থিত ছিলেন TTDF-এর সভাপতি পরীক্ষিত দে এবং সম্পাদক জন্টু রায় সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।সভায় রাজ্যের পর্যটন খাতের উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।