ত্রিপুরা
img

ঊনকোটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসত ঘর

ঊনকোটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসত ঘর  ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি বসতঘর। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।  জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রথমে জব্বার আলীর বাড়িতে আগুন লাগে, পরে মুহূর্তের মধ্যে তা পাশের ঘরেও ছড়িয়ে পড়ে।আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্প সময়ের মধ্যেই দুটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় সমস্ত সামগ্রী পুড়ে যাওয়ায় দুই পরিবার কার্যত নিঃস্ব হয়ে পড়েছে।এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের গাড়ি পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।বর্তমানে এলাকাবাসী ও পঞ্চায়েতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন ঘর নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।