
খোয়াইয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সন্ত্রাস দমনে জিরো টলারেন্স রাজ্যে রাজনৈতিক হিংসা রুখতে কঠোর অবস্থান নিল সরকার। খোয়াই সফরে এসে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মঙ্গলবার বিজেপি জেলা অফিসে আশ্রয় নেওয়া বিপন্ন পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া মানুষদের কথা মন দিয়ে শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, আইনের শাসন বজায় রাখতে কোনওরকম আপস করা হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।এদিন জেলা অফিস থেকে বেরিয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেন।পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ সহ বিজেপি দলের নেতৃত্ব।