ত্রিপুরা
img

মুহুরী নদীর বাঁধের কাজ পরিদর্শনে পূর্ত সচিব কিরন গিত্যে

মুহুরী নদীর বাঁধের কাজ পরিদর্শনে পূর্ত সচিব কিরন গিত্যে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় মুহুরী নদীর বাঁধ ও সংলগ্ন রাস্তার কাজ সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত দপ্তরের সচিব কিরন গিত্যে।  মঙ্গলবার তিনি বাঁধ এলাকা ঘুরে দেখে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।জানা গেছে, বাঁধ সংলগ্ন প্রায় ৮ কিলোমিটার রাস্তার কাজ গত মার্চ মাস থেকে শুরু হয়েছে। এই প্রকল্পের জন্য প্রায় ৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।বর্ষার আগে বাঁধের সুরক্ষা নিশ্চিত করতেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার উপর জোর দেন সচিব।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজাদ পি সহ পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকরা।গত বর্ষায় নদীর জলস্তর বাড়ায় বাঁধের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরই স্থানীয়দের দাবির ভিত্তিতে এই সংস্কার কাজ শুরু হয়।