
এডিসি ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি, নিরাপত্তায় জোর আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, অর্থাৎ এডিসি নির্বাচন। তার আগে নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তাদের প্রস্তুতির বিস্তারিত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্থাপন করা হয়েছে একাধিক পোলিং স্টেশন।নিরাপত্তার দিকটি মাথায় রেখে মোতায়েন করা হচ্ছে পর্যাপ্ত আধা সামরিক বাহিনী। সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কমিশন।প্রতিটি বুথে নজরদারি নিশ্চিত করতে প্রশাসন সতর্ক রয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।