
আগরতলা শহরের প্রাণকেন্দ্র মধ্যপাড়ার একটি গুরুত্বপূর্ণ পুকুর দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় ছিল। অবশেষে এলাকাবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে শুরু হয়েছে সংস্কারের কাজ।
শহরের মধ্যপাড়ায় অবস্থিত এই পুকুরটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল। পুকুরের চারপাশে অপরিষ্কার পরিবেশ এবং জলের মান খারাপ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বারবার সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।অবশেষে প্রশাসনের উদ্যোগে প্রায় ১ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে শুরু হয়েছে পুকুর সংস্কারের কাজ। এই প্রকল্পের মাধ্যমে পুকুরটির সৌন্দর্য বৃদ্ধি, জল সংরক্ষণ এবং এলাকার পরিবেশ উন্নয়নের লক্ষ্য নেওয়া হয়েছে।বৃহস্পতিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান Deepak Majumder। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।এলাকাবাসীরাও এই উদ্যোগে খুশি। তাঁদের আশা, দ্রুত কাজ শেষ হলে পুকুরটি আবার আগের মতোই এলাকার সৌন্দর্য ও পরিবেশের কেন্দ্র হয়ে উঠবে।