
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার ফটিকরায় এলাকায় ফ্ল্যাগ মার্চ করলো জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে গঙ্গানগর, রাজকান্দি ও ডেমডুম সহ একাধিক এলাকায় জোরদার টহল চালানো হয়।
পুলিশ, টিএসআর ও আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে এই ফ্ল্যাগ মার্চ করা হয়। জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর. জানান, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।জেলাশাসক ড. তমাল মজুমদার বলেন, ১২ই এপ্রিলের ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্পর্শকাতর বুথগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।
এককথায়, শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে পাহাড় এলাকায় সম্পূর্ণ প্রস্তুত প্রশাসন।