ত্রিপুরা
img

বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা, বাজার বন্ধে তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

বেহালাবাড়িতে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। আজ বেলা এগারোটা নাগাদ আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে মুখ্যমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই সভার আগেই সম্পূর্ণ বন্ধ হয়ে গেল বেহালাবাড়ি সাপ্তাহিক বাজার। অভিযোগের তীর তিপ্রা মথার দিকে।
আজ সকাল থেকেই বেহালাবাড়ি এলাকায় দেখা যায় অস্বাভাবিক নীরবতা। প্রতিদিনের মতো ভিড় নেই, খোলা নেই একটিও দোকান। সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে সাপ্তাহিক বাজার।অভিযোগ উঠেছে, মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে বাজার বন্ধ রাখতে চাপ সৃষ্টি করা হয়েছে ব্যবসায়ীদের ওপর। তিপ্রা মথার পক্ষ থেকেই এই নির্দেশ জারি করা হয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের।যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তিপ্রা মথার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিকে, মুখ্যমন্ত্রীর সভা ঘিরে এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সব মিলিয়ে, নির্বাচনের আগে বেহালাবাড়ির এই ঘটনা নতুন করে রাজনৈতিক চাপানউতোর বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।