
ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনে সকাল থেকেই উৎসবের আমেজ।ভোট দিলেন বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীভোটকেন্দ্রগুলিতে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। সকাল ৯টা পর্যন্ত ভোটের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ।
সকাল হতেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বুথে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে সর্বত্র।এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। প্রশাসন এবং নির্বাচন কমিশন প্রত্যাশা করছে, দিন যত গড়াবে ততই বাড়বে ভোটের হার।
সব মিলিয়ে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও, ভোটের হার আরও বাড়বে বলেই আশাবাদী প্রশাসন ও রাজনৈতিক মহল।