ত্রিপুরা
img

হাহাকার মেটাতে রাজপথে প্রমিলা বাহিনী;

হাহাকার মেটাতে রাজপথে প্রমিলা বাহিনী; তীব্র দাবদাহে পানীয় জলের জন্য হাহাকার। কয়েক মাইল পথ হেঁটে জল সংগ্রহ করতে করতে ক্লান্ত দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার ভারত চন্দ্র নগর ব্লকের বাসিন্দারা। বুধবার দুপুরে সেই পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়ল বিলোনিয়া-শান্তিবাজার সড়কে। উত্তর কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় খালি কলস হাতে পথ অবরোধে সামিল হলেন এলাকার প্রমিলা বাহিনী। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা নেই। মাঝে মাঝে জলের গাড়ি পাঠানো হলেও তা চাহিদার তুলনায় নগন্য। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন— বারবার জানিয়েও মেলেনি সুরাহা। অগত্যা চৈত্র মাসের কাঠফাটা রোদে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।এই অবরোধের জেরে থমকে যায় যান চলাচল। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক। অবরোধের মুখে পড়ে আটকে যায় তাঁর গাড়িও। তবে মেজাজ না হারিয়ে গাড়ি থেকে নেমে সরাসরি আন্দোলনরত মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। শোনেন তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার কথা।