
মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক খাতা মূল্যায়ন শুরু গত ৬ এপ্রিল থেকে ত্রিপুরার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।উচ্চ মাধ্যমিকের খাতা মূল্যায়ন চলছে বড়দোওলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে।মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন চলছে বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী বুধবার বরদোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি জানান, ২২০০ শিক্ষক-শিক্ষিকা এই মূল্যায়ন কাজে নিযুক্ত আছেন। এছাড়াও তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে এবার ফল প্রকাশ তাড়াতাড়ি করার, নাহলে মে মাসের ৭ তারিখের মধ্যে ফল প্রকাশ করা হবে।