ত্রিপুরা
img

১০৮বি জাতীয় সড়কের বেহাল দশা ফের বড়সড় দুর্ঘটনার কারণ

১০৮বি জাতীয় সড়কের বেহাল দশা ফের বড়সড় দুর্ঘটনার কারণ  খোয়াই মহকুমার ১০৮বি জাতীয় সড়কে বুধবার সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। লালটিলা এলাকায় ধর্মনগর থেকে আগরতলার দিকে যাচ্ছিল একটি সিমেন্ট বোঝাই ১২ চাকার লরি। উল্টো দিক থেকে আসছিল পাথর বোঝাই ডাম্পার। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যান মুখোমুখি সংঘর্ষে জড়ায়। বিকট শব্দে স্থানীয়রা ছুটে আসেন। দুই চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে দুই লরির ব্যাপক ক্ষতি হয়েছে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে সচেষ্ট থাকে। তবে স্থানীয়রা দাবি করছেন, সড়ক সংস্কার না হলে এমন দুর্ঘটনা নতুন নয়।