
ছেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এল কাঞ্চনমালা এলাকায় ত্রিপুরা রাজ্যের কাঞ্চনমালা এলাকার ২০ বছরের যুবক রমজান মিয়া চেন্নাই থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে রেলের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন। নিহত রমজান মিয়া অবিবাহিত, তার বাবা সোনা মিয়া একজন দিনমজুর। রমজান ছিল পরিবারের সবচেয়ে ছোট সন্তান।ছেলের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা রমজান মিয়ার বাড়িতে এসে খোঁজখবর নেন।বাবা সোনা মিয়া সরকারী সাহায্যের দাবি জানিয়েছেন, যাতে মৃতদেহ দ্রুত বাড়িতে ফিরানো যায়।বাড়িতে রমজান মিয়ার মৃতদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। গোটা কাঞ্চনমালা এলাকায় শোকের ছায়া নেমে আসে।