ত্রিপুরা
img

৩৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আমতলী থানা।

৩৬টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল আমতলী থানা।  হারানো মোবাইল ফিরে পাওয়া যেন বর্তমান সময়ে এক প্রকার অসম্ভব ব্যাপার। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালো আমতলী থানার পুলিশ। সিইআইআর (CEIR) পোর্টালের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করা হলো ৩৬টি দামি স্মার্টফোন। বুধবার দুপুরে সেই হারানো মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে নজির গড়লেন আমতলী থানার পুলিশ আধিকারিকরা।  হারানো বা চুরি হওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু আমতলী থানার পুলিশের তৎপরতায় সেই আশা ফের প্রাণ পেল। কেন্দ্রীয় সরকারের CEIR পোর্টাল ব্যবহার করে বিগত কয়েক মাসে খোয়া যাওয়া মোট ৩৬টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।বুধবার  এক  অনুষ্ঠানের মাধ্যমে আমতলী থানার ওসি ইন্সপেক্টর পরিতোষ দাস এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা উদ্ধারকৃত মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।