
তিপ্রা মথার বিশাল জনসভা আগামী ১২ই এপ্রিল অনুষ্ঠিতব্য এডিসি নির্বাচনকে সামনে রেখে ২৬বীরচন্দ্র কলসির তিপ্রা প্রার্থী কেনারাম রিয়াং এর সমর্থনে আজ কাঠালিয়ায় একটি বড় জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজকুমারী প্রজ্ঞাদেবি সহ দলের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা সভায় বক্তৃতা কালে তিপ্রা মথাকে শক্তিশালী করতে দলীয় কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “যে অধিকার ও সুবিধা অন্যান্য দল দিতে পারেনি, তিপ্রা মথা তা পাহাড়ি মানুষের কাছে পৌঁছে দেবে।”সভায় ত্রিপুরার বর্তমান শাসকদল এবং বিজেপি-কে তীব্র ভাষায় আক্রমণ করে তিপ্রা মথা একমাত্র দল হিসেবে মানুষের অধিকার রক্ষায় কার্যকর পরিকল্পনা হাতে নিয়েছে দাবি করেন।