
ইভিএম বিতরণ সম্পন্ন, ভোটকর্মীরা রওনা রাত পোহালেই ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। বুধবার সকাল থেকেই প্রশাসনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুম থেকে ভোটকর্মীরা কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নির্দিষ্ট পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। মোট ৫৫টি পোলিং স্টেশন নির্ধারিত হয়েছে, যার মধ্যে ১১টি মহিলা পরিচালিত এবং ১১টি মডেল পোলিং স্টেশন। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।রিটার্নিং অফিসার দেবযানি চৌধুরী জানান, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।