
স্বাস্থ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় উঠলো গুরুতর দুর্নীতির অভিযোগ।রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি পোস্টের ইন্টারভিউতে অনিয়মের অভিযোগ তুলে সরব বেকার প্রার্থীরা।
গত ১৯শে মার্চ অনুষ্ঠিত হয় রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি পদের ইন্টারভিউ।অভিযোগ, এই পদের জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও ইন্টারভিউতে অংশ নেন রেডিওথেরাপি টেকনোলজির প্রার্থীরাও।যার ফলে প্রকৃত যোগ্য রেডিওলজি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি উঠেছে।এই অনিয়মের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন একাধিক বেকার প্রার্থী।রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি সংগঠনের প্রেসিডেন্ট ত্রিদিব বনিক, সেক্রেটারি রাকেশ দাসসহ অন্যান্য বেকাররা সরাসরি ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডাঃ দেবশ্রী দেববর্মার সঙ্গে দেখা করেন।তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং যোগ্য প্রার্থীদের ন্যায্য সুযোগ দিতে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক।
এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।এখন দেখার, প্রশাসন এই অভিযোগে কী পদক্ষেপ গ্রহণ করে।