
বিদায়ী পুলিশ সুপার রানাদিত্য দাস নতুন এসপি বোগাটি জগদীশ্বর রেড্ডিকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও। উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশিকা ও প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করেছেন।দায়িত্ব গ্রহণের পরপরই অ্যাকশন মোডে দেখা যায় নতুন পুলিশ সুপারকে। জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে তিনি তৎক্ষণাৎ জেলা পুলিশের আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আপসহীন মনোভাব নিয়ে কাজ করার জন্য তিনি পুলিশ বাহিনীকে নির্দেশ দেন। বিশেষ করে সামনে থাকা এ ডিসি নির্বাচনকে ঘিরে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই এখন তাঁর অন্যতম প্রধান চ্যালেঞ্জ। এখন দেখার, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে খোয়াই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নত হয় এবং জনমনে নিরাপত্তার বিশ্বাস কতটা দৃঢ় হয়।