ত্রিপুরা
img

মন্ত্রীর বিরুদ্ধে ওঠা শারীরিক নিগ্রহের দাবি নস্যাৎ প্রত্যক্ষদর্শীদের

বৃহস্পতিবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় পেঁচারথল নালকাটা সংলগ্ন হাসপাতাল রোড। বিজেপির দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে একদল মদ্যপ টমটম চালকের অভ্যন্তরীণ বিবাদের জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। সাধারণ মানুষের ভোগান্তি যখন চরমে, ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা।বিশৃঙ্খলা দেখে নিজের গাড়ি থামিয়ে নেমে আসেন মন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে একজন অভিভাবকের মতো তিনি চালকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও, পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিকৃত তথ্য। অভিযোগ তোলা হয়, মন্ত্রী নাকি এক চালককে চড় মেরেছেন।ঘটনার সত্যতা জানতে সরাসরি চালকদের বাড়িতে পৌঁছান সাংবাদিকরা। ক্যামেরার সামনে চালকরা স্পষ্ট স্বীকার করেন যে, তারা মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে ঝগড়া করছিলেন। মন্ত্রী কেবল বিবাদ মেটাতে এগিয়ে এসেছিলেন, কোনো প্রকার শারীরিক আক্রমণ তিনি করেননি। কেবল চালকরাই নন, স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরাও জানিয়েছেন একই কথা। তাদের দাবি, সামনে এডিসি নির্বাচন, তাই সুপরিকল্পিতভাবে মন্ত্রীর সম্মানহানি করতে এই ধরণের গুজব ছড়ানো হচ্ছে।