ত্রিপুরা
img

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু, কাঞ্চনমালায় রমজান মিয়াকে শেষ বিদায়

উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু, কাঞ্চনমালায় রমজান মিয়াকে শেষ বিদায় রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু। উড়িষ্যার ঘটনায় প্রাণ হারানো ত্রিপুরার এক যুবকের দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে কাঞ্চনমালা এলাকায়।  উড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হয় কাঞ্চনমালা লক্ষীছড়া এলাকার সোনা মিয়ার ছোট ছেলে রমজান মিয়ার। জানা গেছে, সংসারের হাল ধরতে প্রায় ছয় মাস আগে তিনি চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন।কাজ শেষ করে বাড়ি ফেরার পথে গত চার দিন আগে উড়িষ্যায় রেল থেকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। রেল পুলিশ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং পরে দেহ পাঠানো হয় নিজ গ্রামে।শনিবার ভোরে অ্যাম্বুলেন্সে করে রমজান মিয়ার নিথর দেহ পৌঁছায় কাঞ্চনমালার নিজ বাড়িতে।দেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, বিশেষ করে তার বাবা সোনা মিয়া।শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমায় এলাকাবাসী। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলেই উপস্থিত থেকে রমজান মিয়াকে শেষ বিদায় জানান।ইসলামি রীতি অনুসারে জানাজা শেষে বাড়ির পাশেই দাফনের ব্যবস্থা করা হয়।