

Apr 07, 2026
আগরতলা শহরের বুদ্ধ মন্দির সংলগ্ন বিএসএনএল কোয়ার্টার কমপ্লেক্সে মঙ্গলবার দুপুরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে দুই দুষ্কৃতী।সেখানে থাকা এক কর্মচারী সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এগিয়ে গেলে অভিযুক্তরা লোহার পাইপ দিয়ে টিংকু চক্রবর্তী নামে এক ব্যক্তির উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি।চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই এক দুষ্কৃতী পালিয়ে যায়, অপর একজনকে আটক করা হয়। ধৃত ব্যক্তি নিজের নাম কাসেম মিয়া বলে জানায়।আহতকে দ্রুত জিবি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃতকে আটক করে এবং তদন্ত শুরু করে। দিনদুপুরে এমন দুঃসাহসিক ঘটনায় আতঙ্ক এলাকায়—নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।